শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাতেই দখল মুক্ত সাবেক এমপির বাড়ি

রাতেই দখল মুক্ত সাবেক এমপির বাড়ি

মোঃ শামসুর রহমান তালুকদার –

অবশেষে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাত প্রায় ১১টার দিকে শহরের ছোট কালীবাড়ি এলাকার ওই বাসা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের বের করে সন্তোষ বড়ইতলা এলাকার আগের বাসায় নিয়ে যাওয়া হয়।

গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ জোয়াহেরুল ইসলামের বাসভবনে যায়। পরে তারা ওই বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে বের করে নিয়ে যায়।

এর আগে গতকাল দুপুরে ১২:৩০ এর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি সাবেক সংসদ সদস্যের বাসার তালা ভেঙে একদল মানসিক ভারসম্যহীন মানুষকে নিয়ে ভেতরে যান। তিনি ওই বাড়িতে ‘পাগলের আশ্রম’ গড়ে তোলার ঘোষণা দেন। এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় লোকজনের মতে, এভাবে একজনের বাড়ি দখল করা কোনোভাবেই কাম্য নয়। তাই তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।স্থানীয়রা অভিযোগ করেন, সকাল থেকেই এসব পাগলকে খাবার দেওয়া হয়নি। তারা সারাদিন না খেয়েই দিন যাপন করেছেন।

জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, আমাদের কাছে প্রথমে মিস্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করব। তিনি আরও বলেন, বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি। জোয়াহেরুল ইসলামের মেয়ে জাকিয়া ইসলামও দাবি করেছেন, তাদের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

সরেজমিনে উপস্থিত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, ঘটনাস্থল হতে ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করা হয়েছে। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।

তবে ছাত্র সমন্বয়ক মিষ্টি জানান, ফেসবুকে পূর্বঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সব নেতাদের বাড়িতে পাগলদের জন্য ‘আশ্রম’ গড়ে তোলা হবে। তারই অংশ হিসাবে শনিবার সকালে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের ছয়তলা ভবনে প্রবেশ করা হয়েছে। ওই বাসায় আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ১৭ পাগল রাখা হয়েছে। তিনি বলেন, এটাকে জবরদখল বলা যাবে না, কারণ কোনো ব্যক্তিবিশেষের ব্যবহারের জন্য ভবনটি নেওয়া হয়নি। সমাজের অবহেলিত পাগলদের জন্য আশ্রম করা হচ্ছে। এতে অন্য সমন্বয়করা তাকে সমর্থন দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানান, ‘বাসা না ভেঙে সেখানে যেন আশ্রম করা হয়।’ তার প্রস্তাব অনুযায়ী পাগলদের আশ্রমই তৈরি করা হয়েছে। তবে এ কথা কে বলেছেন, তার নাম-পরিচয় বলতে পারেননি সমন্বয়ক মিষ্টি।

মিষ্টির কথার সূত্র ধরে কথা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিনের সাথে। তিনি বলেন, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের একজন নারী ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক পরিচয়ে আওয়ামী লীগ নেতার বাসায় পাগলের আশ্রম করেছেন বলে তিনি শুনেছেন। তারা এটাকে কোনোভাবেই সমর্থন করেন না। কেউ এরকম কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে মিষ্টি বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সঠিক নয়। আমি চাঁদা চাইনি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তার মনে হয় না। এর আগে ৬ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসায় ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জোয়াহেরুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। এর আগেও মিষ্টির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরনের বাসা ভাঙচুর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com