বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে  টাঙ্গাইলে গ্রেফতার ৩

অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে  টাঙ্গাইলে গ্রেফতার ৩

মোঃ শামসুর রহমান তালুকদার-

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) সহ আরো দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

অপর দুই গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালা (৫২) ও কতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, রবিবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালাকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। একই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খানকে চারাবাড়ি ঘাট এলাকা ও পরে গভীর রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মো. ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে, মুন্না গোয়ালা শহরের কান্দাপাড়া এলাকার মৃত জগলো গোয়ালার ছেলে ও আব্দুল কুদ্দুস খান কাতুলী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com