বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
নারায়ণগঞ্জে নৌ পুলিশ কর্তৃক ডাকাত দল গ্রেফতার

নারায়ণগঞ্জে নৌ পুলিশ কর্তৃক ডাকাত দল গ্রেফতার

স্টাফ রিপোর্টার-
নৌ পুলিশের চলমান টহল অভিযানে একটি কুখ্যাত আন্ত: জেলা ডাকাত দলের পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ।

আজ বুধবার (২২ জানুয়ারি) নৌ পুলিশের নারায়নগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার জনাব মো: আলমগীর হোসেনের নেতৃত্বে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন,১. আঃ মান্নান মুন্সি ২.আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী ৩. মোঃ জাহাঙ্গীর ৪. জলিল বেপারী ওরফে জইলা এবং ৫. দলিল উদ্দিন ওরফে ধলু ।

জানা যায়,গত বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে কেরানীগঞ্জের দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত নৌকা যোগে অজ্ঞাতনামা ৫/৬ জন অস্ত্রধারী ডাকাত ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ গুদারাঘাটের দক্ষিণে ধলেশ্বরী নদীতে নোঙর করা এমবি সিক্স সিস্টার-২ নামক জাহাজে ডাকাতের উদ্দেশ্যে উঠে।

পরবর্তীতে তারা জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে একত্রিত করে জাহাজের স্টাফ মিলন মোল্লা(৩৭) কে বুকে চাকু দ্বারা আঘাত করে এবং এমবি ওসান স্টার জাহাজের স্টাফ হোসেন শেখ (২০) এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ।

জিম্মীকৃত ব্যক্তিদের নিকট হতে ০১ টি রিয়েলমি টাচ মোবাইল , ০১ টি অপ্পো টাচ মোবাইল , ০১ টি ভিভো টাচ মোবাইল , ০১ টি স্যামসাং টাচ মোবাইল, ০১ টি আইটেল বাটন মোবাইল মূল্য , নগদ ৭,০০০ টাকা, ০১ টি কম্বল , জাহাজের ভিতর দোকান থেকে বিস্কুট,সিগারেট, কাথা, কম্বলসহ আনুমানিক সর্বমোট ১,০৭,৪৬০ টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায় ।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ফতুল্লা থানার মামলা হলে নৌ পুলিশের নারায়নগঞ্জ অঞ্চল কর্তৃক মামলার তদন্তভার গ্রহনের পর থেকেই কুখ্যাত ডাকাতদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ০২ জন ডাকাত কে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।তাদের প্রত্যেকের নামে ইতোঃপূর্বে ১০ এর অধিক ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইন সহ অন্যান্য আইনের মামলা রয়েছে ।

উল্লেখ্য,গত ১৮ জানুয়ারি মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং-১৪ তারিখ-১১/০১/২০২৫ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ০৯ জন ডাকাতকে গ্রেফতারসহ লুন্ঠিত ৩.৫ কোটি টাকার ফার্নিস ওয়েল উদ্ধারের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

নৌ পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে দেশ ব্যাপী নৌ পুলিশের সদস্যরা নিয়মিত ভাবে টহল, অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com