বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধান উপদেষ্টার নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে-ধর্ম উপদেষ্টা

প্রধান উপদেষ্টার নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে-ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন, সেই তারিখেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি ৪ মাস এখনো হয়নি। আমরা নির্বাচনের পথে এগোচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন। এরপর ভোটার লিস্ট হালনাগাদ করা হবে। নির্বাচনের জন্য যা যা করা লাগে আমরা করব। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সে তারিখেই ভোট হবে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘১৫ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। যারা ম্যান্ডেট পাবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ক্ষমতা ধরে রাখতে আসিনি। আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করার জন্য এসেছি।‘

উপদেষ্টা বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com