শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), একই উপজেলার সাধু মিয়ার ছেলে বরইল্লা (৪২) ও পিকআপভ্যান  চালক সুজন মিয়া। নিহত অপরজনের নাম জানা যায়নি।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ গণমাধ্যমকে জানান, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, গুরুতর আহতাবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে  থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com