মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

স্টাফ রিপোর্টার-
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে মেডিসিন ভবনের সামনে ভিড় করেন উৎসুক জনতা ও রোগীদের স্বজনরা। অনেক স্বজন রোগীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করছেন। অনেকে আবার ছোটাছুটিও করছেন। এর পাশাপাশি আনসার সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্টরা রোগীদের উদ্ধার করে ভবনের বাইরে নিয়ে আসছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

উল্লেখ্য,ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আনুমানিক সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ধোঁয়া ভবনের ভেতরে ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com