শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে। অপরজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও অপরজন চালকের সহকারী। অন্যদিকে আহত কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে আধঘণ্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসময় ট্রাকে আটকা পড়া চালক ও চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com