মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র জনতার উপর হামলা ও আক্রমনের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার (২ নভেম্বর) রাজধানীর মিরপুর থেকে র‍্যাবের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমনের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com