বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিএনপি দলীয় এমপিরা সংসদকে অবমাননা করেছে

বিএনপি দলীয় এমপিরা সংসদকে অবমাননা করেছে

বিএনপি দলীয় এমপিরা বাজেট প্রত্যাক্ষান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিড়ে ফেলে দিয়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ তাঁর সরকারি বাসভবনে বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

জাতির এ ক্লান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সংসদে যাতে বাজেট পাশ না হতে পারে সেটাই তাঁরা চেয়েছিলেন।
বিএনপি দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো।

বিএনপির সংসদ সদস্যরা যা করেছে তা শপথ ভঙ্গেরও শামিল, ওবায়দুল কাদের এর তীব্র নিন্দা জানিয়ে বলেন আওয়ামী লীগ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছে, যা এই পেনডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিলো।

ওবায়দুল কাদের বলেন বাঙ্গালীর সকল অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য রাজনৈতিক স্বাধীনতাই এনে দেয়নি, এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয়,আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই করেছে।

তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জণগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জিত হয়, সর্বপরি বাংলাদেশের অগ্রগতি হয়।

মানুষের কল্যানের জন্য ,বিশেষ ভাবে দরিদ্র -অসহায় মানুষের কথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনায় সবসময়ই থাকে বলে জানান সেতুমন্ত্রী।
বলেন পিতার মতো এ দেশের মানুষকে ভালোবেসে তিনি তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাম্প্রতিককালে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি স্মরণ করে বলেন “আমি তো এখনে বেঁচে থাকার জন্য আসিনি,আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি,এতে তো ভয় পাবার কিছু নেই”।
ওবায়দুল কাদের দৃঢ় কন্ঠে বলেন প্রিয় নেত্রী বাঙালির হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com