শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচিতে বিশাল জন স্রোতের সৃষ্টি

টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচিতে বিশাল জন স্রোতের সৃষ্টি

মোঃ শামসুর রহমান তালুকদার-

সারাদেশে আন্দোলনকারত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণী সড়কে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে সমবেত হন, ফলে এক বিশাল জন স্রোতের সৃষ্টি হয়।

এ সময় টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো টাঙ্গাইল শহর। পরবর্তীতে, দুপুর ১টার দিকে বিক্ষোভকারীদের মিছিল ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের দিকে অগ্রসর হয়।

কর্মসূচি চলাকালে পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যায়।এবং টাঙ্গাইল শহরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

তবে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। একপর্যায়ে,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ওর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম মুঠোফোনে বাংলাদেশ বুলেটিনকে জানান, ‘ ‘চলমান পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com