বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ

সোহেল রানা

ঢাকার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দলবল নিয়ে এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১০ জুলাই) সকাল ৬ টার দিকে সাভারের উত্তর রাজাসন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

এ ব্যাপারে বুধবার দুপুরে সাভার মডেল থানায় ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক আশা রোজারিও।

লিখিত অভিযোগে সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকার নুরুজ্জামানের ছেলে ও সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল বাশার (৪৩) এবং একই এলাকার এলিক কোড়াইয়ার ছেলে সুবাস কোড়াইয়ার(৫৯) নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে পুলিশ এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সাভারের খ্রিস্টান অধ্যুষিত উত্তর রাজাশন এলাকার মন্টু কোড়াইয়ার স্ত্রী আশা রোজারিও ও তার স্বজনদের জমি দখলের চেষ্টা করে আসছে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল বাশার। 

বুধবার সকালে শফিউল বাশার ও এলিক কোড়াইয়ার নেতৃত্বে তাদের লোকজন এসে বাউন্ডারি ওয়ালের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে আশা রোজারিও ও তার স্বজনদের জমি দখলের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা জমির ভিতরে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করে, তিনটি মিনি পোশাক কারখানা ও গোডাউনের তালা ভেঙে ফেলে এবং টিনশেড বসতবাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়, মালামাল লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে বাদীর ভাতিজার স্ত্রী রিতা কোড়াইয়াকে তারা শ্রীলতাহানিসহ মারধর করে। আহত রিতাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ দায়েরের পর আশা রোজারিও বলেন, দীর্ঘদিন ধরেই শফিউল বাশার তাদের পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা চালাচ্ছে। অপচেষ্টার অংশ হিসেবে আমাদের আত্মীয় সুবাস কোড়াইয়ার মা নির্মলা কোড়াইয়াকে দিয়ে আদালতে মামলা করিয়েছে। আদালতে পরাজিত হয়ে এখন তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে। থানায় লিখিত অভিযোগ করার পরও তারা পুনরায় হামলার ভয়ে আতঙ্কে রয়েছেন। বর্তমানে তারাসহ প্রায় ৫০টি ভাড়াটিয়া পরিবার সন্ত্রাসীদের দেওয়া তালার কারণে অবরুদ্ধ হয়ে আছে।

অভিযোগ অস্বীকার করে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল বাশার বলেন, সুবাস কোড়াইয়ার মা নির্মলা কোড়াইয়ার কাছ থেকে ২০১৪ সালে আমি ২০ শতাংশ সম্পত্তি ক্রয় করেছি। আমি যতটুকু জানি ওয়ারিশ সূত্রে তারা ৮৯ শতাংশের মালিক। তবে তাদের ওয়ারিশ হিসেবে বঞ্চিত করতে চাইছেন আশা রোজারিওসহ অন্যরা। 

আদালতে মামলা দায়ের করে পরাজিত হয়ে ৯০ শতাংশ সম্পত্তি দখল চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিআরএস রেকর্ড আশা রোজারিওদের নামে হয়েছিল। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে আমি ২০ শতাংশের রায় পেয়েছি। এখন তারা আবার সেটা নিয়ে আপিল করেছে। 

বিচারাধীন মামলা নিষ্পত্তি হয়নি তবে কেন আপনি  দখল চেষ্টা করছেন এমন প্রশ্নে তিনি বলেন, কেউ যদি পায়ে পাড়া দেয় তবে তাহলে কি করার আছে, সম্পত্তি রক্ষার জন্য যা কিছু করার আছে, তাই করা প্রয়োজন।

অভিযুক্ত সুবাস কোড়াইয়ার কাছে পরিচয় দিয়ে ঘটনার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ২ মিনিট পর কল দিচ্ছি। এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরে দফায় দফায় যোগাযোগ করা হলেও আর কথা বলা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়। আমরা যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। 

এ ব্যাপারে লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com