সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
রাফিদ হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক রাজিনকে গ্রেফতার করেছে র‍্যাব

রাফিদ হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক রাজিনকে গ্রেফতার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার-
রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত (১৮) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারই সহপাঠী চৌধুরী রাজিন ইকবাল (১৮)কে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (৭ জুলাই) রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় রাজিন ও তার বাবা ইকবাল হোসাইনকে আসামি করে মামলা করেন নিহত রাফিতের বাবা আবুল বাশার।

রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে সহপাঠী রাফিতকে কোচিং শেষে বাসায় ডেকে নিয়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাসার সামনে ফেলে রাখেন অভিযুক্ত রাজিন ইকবাল।

এই ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com