মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরিশাল গৌরনদীতে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের আগুন

বরিশাল গৌরনদীতে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের আগুন

বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রবেশস্থল টরকী বন্দর বড় ব্রিজে পুলিশ চেকপোস্টে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে ওই পুলিশ চেকপোস্টে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন দেখে ডাকচিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও পুলিশ জানান, করোনাভাইরাসের সংক্রমন ও বিস্তার রোধে মাদারীপুর জেলার কালকিনি উপজেলাকে গত ১৬ জুন রেড জোন ঘোষনা করে জেলা প্রশাসক। অস্বাভাবিকহারে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় দুইদিন পরে পাশ্ববর্তি বরিশালের গৌরনদী উপজেলাকে ইয়োলো জোন ঘোষনা করেন বরিশাল জেলা প্রশাসক।

একই সাথে রেডজোন কালকিনি থেকে ইয়োলো জোন গৌরনদীতে অবাধ প্রবেশে কঠোর নির্দেশনা জারি করে বরিশাল জেলা প্রশাসক। কালকিনির সাথে বরিশালের ১২টি প্রবেশদ্বার বন্ধ করে প্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এরপরেও থামছে না রেডজোন কালকিনি থেকে ইয়োলো জোন গৌরনদীতে অবাধ যাতায়াত।স্থানীয়রা জানান, কালকিনি উপজেলা থেকে গৌরনদীর প্রবেশদ্বার টরকী বন্দর বড় ব্রিজে পুলিশ চেকপোস্টে মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান।

এ সময় তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষনে চেকপোষ্ট পুড়ে যায় এবং আগুন লাগিয়ে দেওয়া দূর্বৃত্তরাও পালিয়ে যান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বাসিন্দারা টরকী বন্দরে আসতে বাধাপ্রাপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com