মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিরোজপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু-আহত ২বছরের নাতি

পিরোজপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু-আহত ২বছরের নাতি

পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন, এছাড়া আহত হয়েছে তাদের দুই বছরের নাতি।তারা কাউখালি উপজেলার কাঁঠালিয়া গ্রামের করম আলী খানের ছেলে আজাহার আলী খান (৭৫) ও আজহারের স্ত্রী রেনু বেগম (৬০)।

বুধবার দুপুরে উপজেলার কাঁঠালিয়া গ্রামে নিজেদের বাড়িতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

আজহারের ছেলে রেজাউল করিম বলেন, বাড়ির একটি ঘরের সামনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। দুপুরের দিকে তার মা রেনু বেগম ওই পথ দিয়ে হাঁটার সময় তারে জড়িয়ে চিৎকার করেন। আজাহার তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও জড়িয়ে যান।

তাদের চিৎকার শুনে দুই বছরের শিশু ইয়াছিন সেখানে গেলে সেও জড়িয়ে যায়।তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান রেজাউল।

আহত শিশুটি রেজাউলের ছেলে। তাকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে রেজাউল জানান।এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।মোঃ মিজানুর রহমান পিরোজপুর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com