সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে জাল জালিয়াতির মামলা

মিল্টন সমাদ্দার।
মিল্টন সমাদ্দার।

ডেস্ক রিপোর্ট-

 ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় জাল জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়েছে। মানবপাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এর মধ্যে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের পাশাপাশি বহু অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চারসেলসহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখছে।সূত্রঃআমাদের সময়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com