শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে গণধর্ষনের মামলায় বাইশ বছর পলাতক ছিলেন তিনি

অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে গণধর্ষনের মামলায় বাইশ বছর পলাতক ছিলেন তিনি

ডেস্ক রিপোর্ট – সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০১ সালে সংঘটিত গণধর্ষণের ঘটনার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর নাম- ইয়াছিন আলী ওরফে ইয়াছিন (৬০)। র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২:৩০ মিনিটে তাকে গ্রেফতার করে।

র‌্যাব বলছে, ২০০১ সালে  জাতীয়  নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় ২০০২ সালের ৮ অক্টোবর পূর্ণিমা রাণী শীল নামের এক অষ্টম শ্রেনী পড়ুয়া নারী শিক্ষর্থী গণধর্ষণের শিকার হন। ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিলেন তিনি।

এদিন রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া  সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চারাবাগ দক্ষিণপাড়া এলাকা একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সে ঢাকার আশুলিয়সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০০২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা জের ধরে অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রাণী শীলের বাড়িতে হামলা চালিয়ে কিছু দুস্কৃতিকারী তার মা বাবা ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পূর্ণিমা রাণী শীলকে জোর করে ধরে নিয়ে একটি কচু ক্ষেতে ফেলে গণধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিমের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামীকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com