শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সম্রাটের চার্জ শুনানি পেছাল

সম্রাটের চার্জ শুনানি পেছাল

ইসমাইল চৌধুরী সম্রাট
ইসমাইল চৌধুরী সম্রাট

স্টাফ রিপোর্টার-

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অসুস্থ হওয়ায় অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ২ জুলাই ঠিক করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

এদিন সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা আসামি সম্রাট অসুস্থ মর্মে সময়ের আবেদন করেন।

২০২১ সালের ১১ মে একই আদালত সম্রাটের জামিন মঞ্জুর করেন। এরপর একই বছর ১৮ মে হাইকোর্ট দুদকের আবেদনে সম্রাটের জামিন বাতিল করে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী ২৪ মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত সম্রাটকে কারাগার পাঠান। এরপর ওই বছর ২২ আগস্ট একই আদালত সম্রাটকে আদালতে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। এরপর পাসপোর্ট আদালতে জমা দিয়ে তিনি কারামুক্ত হয়েছিলেন।

মামলা থেকে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com