রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পিকআপের ইঞ্জিন কভারে পাচার হচ্ছিল ফেনসিডিল!

পিকআপের ইঞ্জিন কভারে পাচার হচ্ছিল ফেনসিডিল!

স্টাফ রিপোর্টার-

অভিনব কায়দায় পিক-আপ গাড়ীর ইঞ্জিন কভারের ভিতরে ফেনসিডিল পরিবহনকালে ২ মাদক ব্যবসায়ীকে ২১৩  বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে র‌্যাব।

আজ (২৫ মার্চ) সকালে মাগুরা জেলার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ‌র‌্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন ইছাখাদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ইঞ্জিন কভারের ভিতর বিশেষ কৌশলে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৬,৩৯,০০০ টাকা মূল্যমানের ২১৩ (দুইশত তের) বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করতো।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com