বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আইসিএমএবি’তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আইসিএমএবি’তে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট –

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)।

শুক্রবার (৮ মার্চ) রুহুল কুদ্দুস অডিটরিয়ামে এই দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ‘মহিলাদের বিনিয়োগ: অগ্রগতি ত্বরান্বিত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এ. কাসেম অ্যান্ড কোং এর পার্টনার এফসিএমএ আখতার সানজিদা কাসেম।

এসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যানটস আইসিএমএবি এর প্রেসিডেন্ট এফসিএমএ প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফসিএমএ জোহরা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার ও জিআরআই এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. আখতারুজ্জামান, ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারীসহ প্রমুখ ।

আরকে/টিএস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com