রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, মূলহোতা গ্রেফতার

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভে এসে ডাকাত বলে চিৎকার করে পুলিশের কাছ থেকে দুইজন আসামি ও উদ্ধারকৃত মাদক ছিনিয়ে নেওয়ার ঘটনার মূলহোতা সাগর মাতবরকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (২ মার্চ) মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ উপ-পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মাদক মামলার দুই জন আসামি ও উদ্ধারকৃত মাদক পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আত্মগোপনে থাকা মূলহোতা সাগর মাতবর (৩২) কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি বলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দল গোপন সংবাদের ভিত্তিতে সূর্যমণি বাজারের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ আরিফ মাদবর (২৮) ও সবুজ মাদবর (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। আটকের খবর পেয়ে মূলহোতা সাগর মাতবরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন পুলিশকে ‘ডাকাত’ বলে ধাওয়া করে এবং তাদের কাছ থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিদের ছিনিয়ে নেয়। এসময় পুলিশ সদস্যদেরকে গুরুতরভাবে আহত করে। ফেসবুক লাইভে এসে ধৃত সাগর মাতবর ডাকাত ডাকাত বলে চিৎকার করে হামলার নেতৃত্ব দেয়। আসামি সাগর র‍্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করে বলেও জানান তিনি। তিনি বলেন বলেন, আসামির নামে জাজিরা থানায় মারামারি, হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই সকল আসামি পলাতক রয়েছে। র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাগর মাতবরকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com