মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফেন্সিডিল সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!

ফেন্সিডিল সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!

স্টাফ রিপোর্টার-

রাজবাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মন্টু মন্ডল’কে ৪২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহাকারী পুলিশ সুপার এম. জে.সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন নারুয়া খেয়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় ফরিদপুর জেলার মধুখালী থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ মন্টু মন্ডল (৬০) কে ১,২৬,০০০/- টাকা মূল্যমানের ৪২ (বিয়াল্লিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই সহকারী পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল এবং একই সাথে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে পূর্ববর্তী আরো ৬ (ছয়) টি মাদক মামলা ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com