বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অবৈধ পথে আসা ভারতীয় চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ

অবৈধ পথে আসা ভারতীয় চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ

স্টাফ রিপোর্টার-

ভারত থেকে অবৈধ পথে আসা চিনি জব্দ করেছে
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন। এসময় অবৈধ পন্য পরিবহনের দায়ে একটি ট্রাকও জব্দ করা হয়।

রবিবার (২১ জানুয়ারি) সকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার সকাল পৌনে ৮ টায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ডাবর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো-ন-১৫-৬২৬৩ নাম্বারের একটি ডিআই পিকআপ জব্দ করে।
এ সময় পিকআপটি তল্লাশী করে ৫২ (বায়ান্ন) বস্তা চোরাচালানকৃত অবৈধ ভারতীয় চিনি এবং এক্স-২ পিকআপ-ঢাকা মেট্রো-ন-২১-৪০৮১ গাড়ীটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) বস্তাসহ সর্বমোট ৮২ (বিরাশি) বস্তা চোরাচালানকৃত অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়।

তিনি আরও জানান, অবৈধ চিনি পরিবহনের দায়ে
১। মোঃ কাশেম (২২), ২। মোঃ রুবেল (২০), ৩। আকলুছ মিয়া (২৯), ৪। মোঃ ফারুক (৩০)’কে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত ডিআইজি বলেন, উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১৬,৫১,০০০/- (যোল লক্ষ একান্ন হাজার) টাকা (গাড়ীসহ)। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com