বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন নৌ প্রধান

নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন নৌ প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান

স্টাফ রিপোর্টার-

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ শুক্রবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে কক্সবাজার-২ আসনে নিয়োজিত ‘মহেশখালি নৌ কন্টিনজেন্ট’ পরিদর্শন করেন।

এর আগে  নৌ প্রধান গত ০৩ জানুয়ারি বাগেরহাট-৩ এর মোংলায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত নৌ সদস্যদের কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নৌ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময়  নৌ সদর, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী ৬টি জেলায় ১১টি আসনের ১৯টি উপজেলায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দুর্গম এলাকায় নিয়োজিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com