মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ভারত থেকে অবৈধ পথে আসা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ

ভারত থেকে অবৈধ পথে আসা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ

আটককৃত ট্রাকের চালক মো: সোহাগ ও চালকের সহকারী ( হেলপার) রতন মিয়া
আটককৃত ট্রাকের চালক মো: সোহাগ ও চালকের সহকারী ( হেলপার) রতন মিয়া

স্টাফ রিপোর্টার-

অবৈধ পথে আসা ২০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় অবৈধ পণ্য পরিবহনের দায়ে ট্রাক ও ট্রাকের চালক, হেলপারকেউ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক মো: সোহাগ (৪০) ও চালকের সহকারী ( হেলপার) রতন মিয়া ( ৩৮)। জব্দকৃত ট্রাক নং- ঢাকা মেট্রো- ড-১২ – ২০২৯।

হাইওয়ে পুলিশেরঅতিরিক্ত ডিআইজি (মিডিয়া)

মো: শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর   ১২ টায় সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।  এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাক গাড়ীটি তল্লাশী করে ২০৮ (দুইশত আট) বস্তা চোরাচালানকৃত অবৈধ ভারতীয় চিনিসহ গাড়ী সহ আটক করে। এছাড়া অবৈধ পন্য পরিবহনে সহায়তা করার জন্য

ট্রাকের চালকসহ চালকের সহকারী কে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য বত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা (ট্রাক সহ)।

 চিনি উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com