বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক পৌর মেয়রের নগ্ন ভিডিও, নিন্দার ঝড়

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক পৌর মেয়রের নগ্ন ভিডিও, নিন্দার ঝড়

স্টাফ রিপোর্টার-

নিজের গোপনাঙ্গ বের করে এক নারীর সঙ্গে ভিডিওকলে অশ্লীল কার্যক্রম করছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক আওয়ামী লীগ নেতা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম সাইফুর রহমান সাইফার। তিনি আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র।

সাইফারের এমন ভিডিওতে বিব্রত ও ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ। তবে ভিডিও’র ওই নারীর সঙ্গে সাইফারের কী সম্পর্ক তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, ভিডিও দেখে মনে হচ্ছে যৌনপিপাসু সাইফার ওই নারীকে ফাঁদে ফেলে এসব করেছেন। সাইফার আরও কত নারীকে সর্বনাশ করেছে তা খতিয়ে দেখার দাবি তাদের।

সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রবাসী বাংলাদেশী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, “ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান সাইফার এর লুচুপানার ভিডিও এটি।”

সেখানে মিরাজ আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘ফরিদপুর জেলার উন্নয়ন, বিকৃত যৌনচারে অভ্যস্ত সাইফার।’ ইমতিয়াজ হাসান রাকিব লিখেছেন, ‘হালায় কামডা করছে কি??’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়র থাকাকালে প্রতিনিয়ত নারী ও মদে আসক্ত ছিল এই সাইফার’। বিমল সরকার মন্তব্য করেছেন, ‘এই যদি হয় নেতা; তাহলে নারীরা কীভাবে পৌর এলাকায় সুরক্ষিত থাকবে?’।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মেয়র সাইফার ভিডিও চ্যাটিংয়ে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন একজন নারীকে। ওই নারী তার শরীরের বিশেষ বিশেষ অঙ্গ আবার আওয়ামী লীগ নেতা সাইফারকে প্রদর্শন করছেন। উভয়ে যৌন উত্তেজক কথাবার্তাও বলছেন।

জানা গেছে, ২০২২ সালের ২৯ ডিসেম্বর মেয়র পদে নৌকা প্রার্থী সাইফুর রহমান সাইফার পরাজিত হন। সেখানে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু। সাইফার আলফাডাঙ্গা পৌরসভার মেয়র থাকাকালে অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। যা দুদকের অনুসন্ধানে রয়েছে।

নগ্ন ভিডিও ইস্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, সাবেক জনপ্রতিনিধির যৌন ভিডিও দেখে আমরা মর্মাহত। এটি আওয়ামী লীগ ও স্থানীয় জনগণের জন্য লজ্জার। আমরা এর রহস্য উদঘাটন করে বিচার চাইছি।

অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেনের বলেন, ‘এটা দলের জন্য বিব্রতকর। ঘটনাটির জন্য আমিও লজ্জিত।’

এবিষয়ে সাবেক মেয়র সাইফারের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com