রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাভারে নৌকার নির্বাচনী কার্যালয়ে মহিলা লীগ নেত্রীকে মারধর

সাভারে নৌকার নির্বাচনী কার্যালয়ে মহিলা লীগ নেত্রীকে মারধর

সাকিব আসলাম

ঢাকার সাভারে নৌকার প্রচারণায় অংশ নিতে গিয়ে অন্যদলের কাজ করছেন এমন অপবাদ তুলে এক মহিলা লীগ নেত্রীকে মারধর ও লাঞ্ছিত করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি।

মঙ্গলবার রাতে পৌরসভার তালবাগ এলাকায় ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী অফিসের সামনে এমন ঘটনা ঘটে।

এ ঘটনার সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি তার দলীয় একই কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে মারধর করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা লীগের নেত্রীরা জানান, আমরা এনাম ভাইয়ের নৌকার প্রচারণায় এসেছি। সারাদিন সাভারের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছি। এর আগে উঠান বৈঠক করে নৌকার প্রচারণা চালিয়েছি। কিন্তু প্রচারণা শেষে এনাম ভাইয়ের নির্বাচমী অফিসের সামনে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি আমাদের সাথে উদ্যতপূর্ণ আচরণ করেন।

তারা অভিযোগ করে বলেন, ভোগ বিলাসী ইয়াসমিন চৌধুরী সুমি সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মেকআপ করতে পার্লারে সময় দেয় কয়েক ঘন্টা, তিনি কখন নৌকার প্রচারণা করেন.? আমরা নাকি অন্য দলের কাজ করছি এমন মিথ্যা অপবাদ তুলে আমাদের সাথে অসদাচরণ করা হয়। এসময় আমাদের সাধারণ সম্পাদককেও মারধর করতে তেরে যান ভাইস চেয়ারম্যান সুমি। পরে ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার আলোকে লাঞ্ছিত ও মারধর করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ঢাকা জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরন্নাহার আক্তার বলেন, আমাকে অকারণে মারধর করে আহত করেছেন ভাইস চেয়ারম্যান সুমি। ওনার মাথা ঠিক নাই। আমি এ ঘটনার বিচার চেয়ে অভিযোগ করব।

সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, ওই সময় প্রকাশ্যে গালিগালাজ করায় আমি রেগে গিয়েছিলাম। নির্বাচন আসলেই নেতাকর্মীরা একে অপরের দিকে কাদা ছোরাছুরি ও প্রতিহিংসামূলক হয়ে ওঠে। এরই শিকার হয়েছি আমি। আমার হাত ধরেই তারা রাজনীতিতে এসেছে। অথচ তারা আমার সম্মান ক্ষুন্ন করতেই আজ এমন আচরণ করছে।

এ বিষয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com