শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রেনের বগিতে দুর্বৃত্তের আগুন

জয়পুরহাটে ট্রেনের বগিতে দুর্বৃত্তের আগুন

শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার-

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে গিয়ে আগুন জ্বলতে থাকে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, উত্তরা এক্সপ্রেস (মেইল ট্রেন) ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি আক্কেলপুর স্টেশনের পর জামালগঞ্জ স্টেশনে দাঁড়ায়। সেখান থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে আগুনের ঘটনা ঘটে।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে আসে। আগুনে দু-একটি সিট পুড়ে গেছে। পরে রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com