বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগুন থেকে বাস রক্ষায় পুরস্কার পেলেন ৩ পুলিশ সদস্য

আগুন থেকে বাস রক্ষায় পুরস্কার পেলেন ৩ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার-

বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচিতে দুর্বৃত্তের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় ট্রাফিক রমনা বিভাগের তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ডিএমপি সদর দফতরের এ পুরষ্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় ডিএমপি কমিশনার তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং ট্রাফিক-রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন জানান, প্রতিদিনের মতো গত ২০ নভেম্বর ট্রাফিক-শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমান ইউবিএল ক্রসিংয়ে এলাকায় ডিউটিতে ছিলেন। ইউবিএল ক্রসিংয়ে সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তানজিল পরিবহনের একটি বাসের আগুন দেয়।

এ সময় সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান সাহসিকতার সঙ্গে দ্রুত আশপাশের ৩-৪ জনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাদের এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনার তাদের পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন ও সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com