মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শিশুদের স্বার্থে একসঙ্গে ডিএমপি ও সিসিমপুর

শিশুদের স্বার্থে একসঙ্গে ডিএমপি ও সিসিমপুর

স্টাফ রিপোর্টার-

শিশুদেরকে সড়ক নিরাপত্তার নিয়ম অনুসরণে সচেতন ও উৎসাহী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিসিমপুর। চলমান ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’-এর আওতায় শিশুদের মধ্যে নিরাপদে সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার এ কার্যক্রম বাস্তবায়িত হবে। ডিআরএসপি প্রকল্পে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

২০২২ সালের মার্চ থেকে জাইকা টেকনিক্যাল কো-অপারেশন প্রজেক্টের আওতায় ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে ডিএমপি। তিন বছর মেয়াদী এ প্রকল্পের মূল লক্ষ্য রাজধানী ঢাকায় সর্বাত্মক সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি’র সক্ষমতা বৃদ্ধি করা।

এ উপলক্ষ্যে বুধবার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর ডিএমপি কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও ডিআরএসপি প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মুনিবুর রহমান এবং এসডব্লিউবি’র পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় জাইকা’র পক্ষ থেকে ডিআরএসপি প্রকল্পের প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদা, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন (ট্রাফিক এডমিন অ্যান্ড রিসার্চ), সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আবু সাইফ আনসারী ও কনটেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সার্ভিসেস ডিরেক্টর নাসরিন আক্তারসহ তিনটি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক এ চুক্তির আওতায় রাজধানী ঢাকার শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক পারাপারের অভ্যাস গড়ে তুলতে বিনোদনের মাধ্যমে শিশুদের উপযোগী নানান ধরনের শিক্ষণীয় ও সচেতনামূলক ভিডিও নির্মাণ করবে সিসিমপুর। এছাড়াও এ বিষয়ক নানান ধরনের প্রচারণামূলক কার্যক্রম চলানো হবে, যার মধ্যে থাকবে শিশুদের উপযোগী লিফলেট, রোড সাইন, স্টোরিবোর্ড এবং নিরাপদে সড়ক পারাপার বিষয়ক বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ।

এ উদ্যোগের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে এ কার্যক্রম আরও ব্যাপক ও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com