রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হরতালে ৩৬ ঘণ্টায় ট্রেনসহ ১৯ গাড়িতে আগুন

হরতালে ৩৬ ঘণ্টায় ট্রেনসহ ১৯ গাড়িতে আগুন

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের ৩৬ ঘণ্টায় ১৯টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের ৩৬ ঘণ্টায় ১৯টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের ৩৬ ঘণ্টায় ১৯টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার হরতালের ৩৬ ঘণ্টায় ১৭টি আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

এর মধ্যে ঢাকা শহরে চারটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই ও সাতকানিয়ায় চারটি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০টি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রেন পুড়ে যায়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩১ ইউনিট ও ১৫৬ জন জনবল কাজ করে।

গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৯৫টি আগুন লাগার (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পায় ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com