সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চাকরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হবার আহবান জানালেন সিআইডি প্রধান

চাকরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হবার আহবান জানালেন সিআইডি প্রধান

ডেস্ক রিপোর্ট –

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া তরুনদের চাকরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হবার আহবান জানিয়েছেন। সিআইডি সদরদপ্তরে সিআইডিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্যেশ্য করে তিনি বলেন তোমরা চাকুরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও এবং একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলো। বর্তমান সময়ের শিক্ষার্থিদের মেধার ভূয়সী প্রশংসা করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

এ সময় মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান উপলক্ষ্যে সিআইডি কর্তৃক প্রকাশিত “ ঋদ্ধ” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে এইচএসসি সমমানের ৪০ জন, এসএসসি সমমানের ৯১ জন এবং ০৫ জন হাফেজকে মেধাবৃত্তি, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সিআইডি প্রধান প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে বৃত্তি প্রদানের ঘোষণা করেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মোঃ মাইনুল হাসান,  কুসুম দেওয়ান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), মোঃ হাবিবুর রহমান,,, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট), শেখ নাজমুল আলম, ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর), মোঃ ইমাম হোসেন,  ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ), এ কে এম নাহিদুল ইসলাম , ডিআইজি (ফরেনসিক), শ্যামল কুমার নাথ, ডিআইজি (সিপিসি) সহ সিআইডির অন্যান্য কর্মকর্তাগণ  এবং কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com