বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার নিজেকে ইহুদি দাবি করে ইসরায়েলের নাগরিত্ব চাইলেন তমিজি

এবার নিজেকে ইহুদি দাবি করে ইসরায়েলের নাগরিত্ব চাইলেন তমিজি

স্টাফ রিপোর্টার-

রাজধানীর গুলশানে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বাসায় গ্রেফতার অভিযান চলছে। গত বৃহস্পতিবার থেকে তার বাসা ঘিরে রেখেছে র‍্যাব।

অভিযানের মধ্যে নিয়মিত ফেসবুক লাইভে আসছেন তিনি। এমনই এক লাইভে এসে নিজেকে ইহুদি দাবি করলেন আদম তমিজি।

এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে।

জানান গেছে, গ্রেফতার এড়াতে নানা ধরনের তথ্য ছড়ানো শুরু করেন আদম তমিজি। এবার নিজেকে ইহুদি দাবি করে তিনি বলেন, আমার নাম আদম। আমার জন্ম বৃটেনে। তার মা একজন অর্ধেক ইহুদিও বলে দাবি করেন এই বিতর্কিত ব্যবসায়ী।

গতকাল শুক্রবার এক ভিডিওতে তাকে এমন কথা বলতে শোনা যায়।

ভিডিওতে ইহুদি হিসেবে ইসরায়েলের নগরিত্ব দেওয়ার দাবি জানিয়ে তমিজি আরও বলেন, আমার জন্ম বৃটেনে। আমি একজন জিউস। জিউস হিসেবে ইসরায়েলের নাগরিত্ব দিয়ে তাকে ও তার পরিবারকে উদ্ধার সহায়তার দাবি জানান।

এমন কি এই ভিডিওর পরে নিজের দাঁড়িও কেটে ফেলেন আদম তমিজি।

যদিও এর আগে বিভিন্ন সময়ে নিজেকে ইসলাম ধর্মের অনুসারী হিসেবে সব সময় ধর্ম পালন করার কথা জানান। পাশাপাশি প্রতিবছর হজ পালনের ঘোষণা দেন। নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনার জন্ম দেন। এরপর সৌদি আরবে গিয়ে ওমরা হজ পালন করেন। কিন্তু দেশে ফেরার মাত্র এক সপ্তাহের কম সময়ে নিজেকে ইহুদি ঘোষণা করেন আদম তমিজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com