সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

সাংবাদিক মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

সাংবাদিক মিথিলা ফারজানা
সাংবাদিক মিথিলা ফারজানা

নিজস্ব প্রতিবেদক-

একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক/কাউন্সেলর (গ্রেড-৫) পদে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সাংবাদিক মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মিথিলা ফারজানা সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক হিসেবে কাজ করছেন। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। বর্তমানে একাত্তর টেলিভিশনে সিনিয়র প্রেজেন্টার হিসেবে কর্মরত আছেন। ‘একাত্তর জার্নাল’ -এর সঞ্চালনা করে থাকেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com