বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কনস্টেবল আমিরুলের পরিবার’কে পেনশন বুঝিয়ে দিলেন ডিএমপি কমিশনার

কনস্টেবল আমিরুলের পরিবার’কে পেনশন বুঝিয়ে দিলেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার-

দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘন্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিজ অফিস কক্ষে নিহত আমিরুলের পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার , অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কমিশনার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোন প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।

এসময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। বিএনপি-জামায়াতের সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে নারকীয় সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com