শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাকে খুঁজছি: ডিবি প্রধান হারুন

ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাকে খুঁজছি: ডিবি প্রধান হারুন

অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি ) হারুন অর রশিদ
অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি ) হারুন অর রশিদ

স্টাফ রিপোর্টার- 

ডিবির পোশাক পরে বাসে আগুন লাগানো বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি ) হারুন অর রশিদ বলেছেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পরে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদেরকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা পোশাক উদ্ধার করেছি। তেমনিভাবে আজকে যারা বলছে যে আইন-শৃঙ্খলার ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে, আমরা তাকে খুঁজছি। খুব শিগগিরেই তাকে গ্রেফতার করবো এবং আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

শনিবার দিবাগত রাত ১১ টার দিকে তিনি বলেন, পুলিশের যতগুলো গাড়িতে আগুন লাগিয়েছে, দুইটা সরকারি গাড়িতে আগুন লাগিয়েছে, কয়টি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। তেমনিভাবে এই গাড়িতেও আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সমস্ত অ্যাম্বুলেন্সগুলোতে আগুন পুড়িয়ে দিয়েছে। যারা এই কাজগুলো করেছে তারাই ওই কাজটা করেছে। এখন হয়তো বা তারা মনে করেছে, একটা ড্রেস পরিয়ে দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যারা পায়তারা করছে সেটা হবে না। যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছেন। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই বাসে আগুন লাগিয়েছে তারা একটা চক্রই যারা আইনশৃঙ্খলাক নস্যাৎ করে বিভিন্ন গাড়িগুলোতে আগুন লাগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com