বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

ডেস্ক রিপোর্ট-

ভারতের সাবেক রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী ও এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সম্প্রতি হাওড়ার শরৎ সদনে এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের আসর বসে। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। এঁদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সুলেখক হাবিবুর রহমান।বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

সম্প্রতি তাঁর একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে “ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠকমহলেও। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি শেষমুহূর্তে কলকাতায় পৌঁছতে পারেননি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন নেপালের প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই বিশিষ্ট মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়। তথ্যসূত্র: যুগশঙ্খ, কলকাতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com