রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
এবার মেসের বাবুর্চী ও বয়’দের সাথে একসঙ্গে খাবার খেলেন ডিএমপি কমিশনার

এবার মেসের বাবুর্চী ও বয়’দের সাথে একসঙ্গে খাবার খেলেন ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট – পুলিশ বিভাগে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ইতিহাসে প্রথমবারের মতো ডিএমপি’র মেসের বাবুর্চি ও মেসবয়দের জন্য ‘রন্ধনের বন্ধনে’ নামে এক অনন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সের প্রশাসনিক ভবনের সামনে ১৪টি মেসের বাবুর্চি ও মেসবয়দের সাথে তিনি এক টেবিলে বসে খাবার খান এবং তাদের সাথে মেতে উঠেন গান, কবিতা আর গল্পে। সবমিলিয়ে মঙ্গলবার সন্ধ্যা যেন রূপ নিয়েছিলো এক মনমুগ্ধকর পরিবেশে।

আনন্দ আয়োজন সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, গত শুক্রবার জুম্মার নামাজ শেষে আমি ফোর্সদের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছি, খাবারের মান অত্যন্ত ভালো ছিলো। ভবিষ্যতেও প্রত্যেক মেসের বাবুর্চিদের রান্না মনিটরিং করা হবে। যাদের রান্না ভালো হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। রন্ধন একটি শিল্প। কোন কাজই ছোট নয়। বাবুর্চি হলেও আপনাদের কাজকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এদিকে ফোর্সবান্ধব কমিশনারকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন সবাই। প্রত্যেকের কথা অত্যেন্ত মন দিয়ে শুনেন তিনি। অনুষ্ঠানে প্রায় ২০০ জন বাবুর্চি ও মেসবয় উপস্থিত ছিলেন। তারা যার যার প্রতিভা দিয়ে গান, কবিতা ও গল্প শুনিয়ে মুগ্ধ করেছেন ডিএমপি কমিশনারকে। অনুষ্ঠান শেষে বাবুর্চি ও মেসবয়দের মধ্য থেকে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

এর আগে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্সের মেস, ব্যারাক ও ক্যান্টিন পরিদর্শন করেছিলেন এবং মেসে গিয়ে ফোর্সের সাথে এক টেবিলে বসে খাবার খেয়ে খাবারের মান যাচাই করেছেন কমিশনার।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) সালমা সৈয়দ পলি ও উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ) আর এম ফয়জুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com