বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দীপক চন্দ্র সাহা

ফের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দীপক চন্দ্র সাহা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, পিপিএম (বার)।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল,গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের মতো ফের ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম। ২০২২ সালের ডিসেম্বর মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেন।

যোগদানের পর বিশেষ সম্মাননাসহ তিনবার ঢাকা জেলার পুলিশ সুপারের কাছ থেকে এসংক্রান্ত সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করলেন তিনি।

এর আগেও একাধিক পুলিশি দপ্তরে দায়িত্ব পালনকালে বিশেষ ভূমিকা রাখায় প্রায় অর্ধ ডজন খানেক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কারে ভূষিত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা। গত বছরের নভেম্বরেও বিশেষ সম্মাননা পুরস্কার অর্জন করেন তিনি। এত অর্জনের পরেও মুখে সরলতার ছাপ।

পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয় ৷ এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই ছুটে যায়৷ গত বছরের ২৫ অক্টোবর মঙ্গলবার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের স্থলাভিসিক্ত হয়ে সাভার মডেল থানায় দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভিন্ন এক রূপ দিয়েছেন দীপক চন্দ্র সাহা৷ সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি।

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান পিপিএম(বার) সহ সকল উর্ধতন কর্মকর্তাগণের দিকনির্দেশনা ও সাভার মডেল থানার সকল অফিসার ফোর্সদের সার্বিক পরিশ্রমের এ অর্জনকে সকলের জন্য উৎসর্গ করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা,পিপিএম।

বা বু ম/ সোহেল রানা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com