রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সুনামগঞ্জে রড-সিমেন্ট বোঝাই ট্রাক সেতু ভেঙে খালের পানিতে, চালক ও হেলপারের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে রড-সিমেন্ট বোঝাই ট্রাক সেতু ভেঙে খালের পানিতে, চালক ও হেলপারের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুরের বেইলি ব্রিজ ভেঙে রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ পানিতে ডুবে নিখোঁজের পর চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। 

নিহতরা হলেন- ট্রাকচালক ফারুক মিয়া (৪০) ও হেলপার জাকির (৩৫)।সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, উদ্ধার অভিযান পরিচালনার কিছুক্ষণ পর চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। 

এর আগে বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রড-সিমেন্ট বোঝাই একটি ট্রাক নারায়ণগঞ্জের মেঘনা থেকে ভোরে ছেড়ে আসে। বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ এলাকার কাটাভাঙ্গা খালের বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি ট্রাকসহ পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ফারুক মিয়া ও হেলপার জাকির ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান । স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি এসে এক ঘণ্টা পর নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্বার করে। বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জসহ ঢাকার আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com