মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাঁচদোনায় দুই বাসের সংঘর্ষে এক বাসচালক নিহত, আহত ১২ যাত্রী

পাঁচদোনায় দুই বাসের সংঘর্ষে এক বাসচালক নিহত, আহত ১২ যাত্রী

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহি দুই বাসের মুখোমুখী সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ যাত্রী। রোববার দুপুর ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গি সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটেছে।


নিহত বাসচালক আনোয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর বাসিন্দা।পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, ঢাকার মহাখালী থেকে পিপিএল পরিবহণের একটি যাত্রীবাহি বাস নরসিংদী ফিরছিলো। বাসটি নগর পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিপিএল পরিবহণের চালক আনোয়ার মারা যায়। এসময় উভয় বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চালক আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাস দুটি আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com