শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত অটোরিকশায় আগুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত অটোরিকশায় আগুন

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যায়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পথে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় হঠাৎ অটোরিকশাটি আগুন ধরে যায়। এসময় অটোরিকশার চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com