শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাকিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা, নিহত ১

পাকিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেইজিং-অর্থায়নে পরিচালিত গোয়াদর বন্দরে চীনা প্রকৌশলীদের বহনকারী একটি গাড়ির বহরে  হামলা হয়েছে। স্থানীয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা রোববার এই হামলা চালানোর দাবি করেছে।

বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, আজ বেলুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড গোয়াদরে চীনা প্রকৌশলীদের একটি বহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে এখনও লড়াই চলছে।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, গোয়াদরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের সময় এক সন্ত্রাসী নিহত ও তিনজন আহত হয়েছেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনা করা হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে।

দেশটির একাধিক নিরাপত্তা সূত্র চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়িবহরে হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, দেশটির খাইবারপাখতুন খাওয়া প্রদেশের বাজাউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে অন্তত চার সন্ত্রাসী নিহত এবং একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

আইএসপিআর বলেছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী গতকাল রাতে চরমংয়ে অভিযান চালিয়েছে। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

‘চার সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এবং একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে,’ বলেছে আইএসপিআর।

সূত্র: এএফপি, ডন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com