বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ব্রাহ্মণবাড়িয়ায় বিকট শব্দে মাটির নিচে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বিকট শব্দে মাটির নিচে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি জমির বিদ্যুতের খুঁটির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মাটির নিচ থেকে আগুন বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে কসবা উপজেলার কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত ঈদুল আজহায় ওই গ্রামে জবাইকৃত প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ওই চামড়া পুঁতে ফেলেন। ধারণা করা হচ্ছে ওই পুঁতে রাখা পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হয়ে বুদবুদ আকারে উদগীরণ হতে থাকে। কোনো কারণে আগুনের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে।

কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোরবানির পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি পশুর চামড়া পচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারণে হয়েছে তা যাচাই-বাছাই করা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com