বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চাঁদপুরে ফরিদগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

চাঁদপুরে ফরিদগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

চাঁদপুর সংবাদদাতা

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের কাউছার হোসেনের মেয়ে নুরজাহান আক্তার (৬) ও নূহা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, আজ দুপুরে পরিবারের সদস্যদের না জানিয়ে তারা গোসল করতে গেলে পুকুরে ডুবে যায়। পরে ছালেহা বেগম নামের স্থানীয় এক নারী ওই পুকুরের ঘাটলায় গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সঙ্গে লাগে। পরে দুই শিশুকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com