সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

বরিশাল সংবাদদাতা

বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি হন।

এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ৯ জন, পিরোজপুর ১০ জন, বরগুনায় ১৩ জন এবং ভোলায় ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। শনিবার (৮ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৯৬ জন রোগী ভর্তি আছেন।

১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে ৮৯৮ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়েছেন ৭০১ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু আছে। ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০ জন  নতুন রোগী ভর্তি হয়েছিল।  

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com