মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিষধর সাপের কামড়ে মৃত্যু তিন সন্তানের জননীর

বিষধর সাপের কামড়ে মৃত্যু তিন সন্তানের জননীর

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর দুমকিতে সাপের কামড়ে তিন সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ওই গৃহবধূর নাম আয়শা আক্তার (২৫)। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালখার ব্রিজ এলাকার মালেক পাহলানের মেয়ে এবং একই এলাকার হাবিব গাজীর ছেলে মোখলেসুর রহমানের স্ত্রী।

মৃত আয়েশা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের দেবর আরিফ হোসেন জানান, মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে আমার ভাই (মৃতের স্বামী মোখলেসুর রহমান) ভাবির (মৃত আয়শা) কাছে ভাত খেতে চায়। এরপর ভাবি ভাতের পাত্র থেকে ভাত নেওয়ার সময় গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ ছোবল মারে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য বিপ্লব আকন বলেন, এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা এলাকার মানুষ শোকাহত।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com