মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাছের ডাল কাটার সময় প্রথমে স্বামী এবং পরে তার সাহায্যে এগিয়ে আসা স্ত্রী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। নিহতরা হলেন- মো. মইন উদ্দিন (৬৫) ও তার স্ত্রী হেসুনু বেগম (৫৯)।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মইন উদ্দিন দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান, মো. মইন উদ্দিন নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গাছের ডাল কাটার সময় সেটি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিঁড়ে মইন উদ্দিন বিদ্যুৎসৃষ্ট হন।

এ সময় স্বামীকে উদ্ধার করতে এসে তার স্ত্রী হেসুনু বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যুর বিষয়টি জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিশাত জাহান নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com