বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা 

এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা 

গাইবান্ধা সংবাদদাতা

গাইবান্ধার রামচন্দ্রপুরে লুৎফা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জলেরমোড় এলাকার নিজ বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত লুৎফা বেগম ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, মোহাম্মদ আলীর দুই মেয়ে ও এক ছেলে। তারা কেউই বাড়িতে থাকেন না। মোহাম্মদ আলী গতকাল শুক্রবার দিনাজপুরে মেয়ের বাড়িতে কোরবানির গোশত দেওয়ার জন্য যান। স্থানীয়দের ধারণা ঈদের আগে মোহাম্মদ আলী মোটা অংকের টাকার গরু বিক্রি করেছিলেন। হয়তো সেই টাকা লুট বা চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। 

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়রা জলের মোড়ের এক বাড়িতে নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, এখন পর্যন্ত কারো প্রতি নিহতের পরিবারের সন্দেহ হয়নি। কিংবা কারো সঙ্গে তাদের এমন শত্রুতা নেই যে হত্যা করবে। প্রাথমিক তদন্তে ওই বাড়ি থেকে কোনো নগদ অর্থ কিংবা মূল্যবান কোনো সম্পদ খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি। পারিপার্শ্বিক অবস্থা, পরিবার ও স্থানীয়দের মন্তব্য সব কিছুই গুরুত্ব সহকারে আমলে নিয়ে হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com