মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব্রহ্মপুত্র নদে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

ব্রহ্মপুত্র নদে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর সিয়ামের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের সোনারগাঁয়ের অলিপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিয়াম জেলার সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁয়ের অলিপুরা ব্রিজের পাশে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ব্রহ্মপুত্র নদের স্রোতে তলিয়ে যায় সিয়াম।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বলেন, স্থানীয়দের দেওয়া খবরে শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যায় সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। সেদিন সন্ধ্যা ৭টায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে একই স্থানে তলিয়ে যাওয়া সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com