শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে, ৪ শ্রমিক দগ্ধ

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে, ৪ শ্রমিক দগ্ধ

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচ শ্রমিক। আহতদের মধ্যে দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে জাহাজটির পেছনের অংশ পুরোটাই উড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। ঝালকাঠি সদর, রাজাপুর,নলছিটি ও  বরিশাল সদরের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জাহাজে গ্যাস সিলিন্ডার বা ইঞ্জিন বিস্ফোরণ হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের ফলে ওই রুমে আগুন লেগে যায়। এতে জাহাজের ৯ স্টাফের মধ্যে চারজন শ্রমিক দগ্ধ হন । 
দগ্ধরা হলেন- জাহাজের স্টাফ শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।  

ঝালকাঠি পদ্মাা অয়েল কোম্পানি কর্তৃপক্ষ জানায়, সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে। শনিবার বিকেলে জাহাজটি থেকে তেল খালাস করার কথা ছিল। তার আগে দুপুরে ইঞ্জিন রুমে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ইঞ্জিন রুমের তলা ফেটে যাওয়ায় বর্তমানে জাহাজটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com